ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
মিস ইউনিভার্স মঞ্চে নিজ দেশের নাগরিক হত্যার প্রতিবাদ সুন্দরীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 4:03 PM

মিস ইউনিভার্স মঞ্চে নিজ দেশের নাগরিক হত্যার প্রতিবাদ সুন্দরীর

মিস ইউনিভার্স মঞ্চে নিজ দেশের নাগরিক হত্যার প্রতিবাদ সুন্দরীর

মিস ইউনিভার্স মঞ্চে প্রতিযোগীরা সাধারণত নিজ দেশের কৃষ্টি-কালচার তুলে ধরেন। কিন্তু মিয়ানমারের প্রতিযোগী থুজার উইন্ট লিন ঘটালেন ব্যতিক্রম এক ঘটনা।

বিশ্বমঞ্চে সামরিক শাসকের হত্যা-নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তুমুল আলোচনার সৃষ্টি করেছেন। সামরিক বাহিনীর অত্যাচার আ হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ববাসীকে সরব হওয়ার আহ্বান জানান থুজার উইন্ট লিন।

মিস ইউনিভার্সের মঞ্চে এক ভিডিও বার্তায় থুজার উইন্ট লিন বলেন, ‌'আমি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা মিয়ানমার ইস্যুতে কথা বলুন। মিস ইউনিভার্স মিয়ানমার হিসেবে আমি যতটা সম্ভব অভ্যুত্থানের পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছি। আমার দেশের মানুষ প্রতিদিন সামরিক শাসকের গুলিতে প্রাণ হারাচ্ছে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অবশ্য শেষ রাউন্ডে যেতে পারেননি লিন। তবে যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিয়ানমারের ঐতিহ্যবাহী পোশাক পরে সেরা জাতীয় পোশাকের পুরস্কার জিতেছেন। তিনি মিয়ানমারে সামরিক শাসকের বিরুদ্ধে লড়াইরত চিন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন।

চিন জনগোষ্ঠির পোশাক পরে তিনি একটি প্ল্যাকার্ড নিয়ে প্রতিযোগিতার মঞ্চে হেঁটেছেন। তাতে লেখা ছিল, ‘মিয়ানমারের জন্য প্রার্থনা করুন।' সামরিক জান্তার বিরুদ্ধে এমন প্রতিবাদের ছবি ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বের নানা প্রান্তের মানুষ লিনের সঙ্গে সংহতিও জানিয়েছেন।

চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা বাহিনী। তাদের দমন পীড়নে এখন পর্যন্ত কমপক্ষে ৭৯০ জন প্রাণ হারিয়েছেন। জান্তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার করা হয় ৫ হাজারেরও বেশি মানুষকে। অজ্ঞাত হাজার হাজার মানুষকে মামলা দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status