ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
লকডাউনের বিষয়ে ৭ দিন পর নতুন সিদ্ধান্ত আসছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 May, 2021, 4:20 PM

লকডাউনের বিষয়ে ৭ দিন পর নতুন সিদ্ধান্ত আসছে

লকডাউনের বিষয়ে ৭ দিন পর নতুন সিদ্ধান্ত আসছে

ভারতের করোনাভাইরাসের পরিস্থিতি দেখে আগামী ৭ দিন পর দেশের লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ভারতের করোনা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আগামী ৭ দিন পর দেশের লকডাউন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে। এ ছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের টিকাদান সম্পূর্ণ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অন্যদিকে দেশে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এ কারণে আগামী ২৩ মে পর্যন্ত বাড়ল এ বিধিনিষেধ। এর আগে রোববার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status