ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত রুবেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 1:19 PM

শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত রুবেল

শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত রুবেল

নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর থেকেই ইনজুরিতে ভুগছেন রুবেল হোসেন। কোমরের ব্যথা অনুভব করায় আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের অধীনে পুনর্বাসনে রয়েছেন ডানহাতি এই পেসার। এখনও পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকায় ঘরের মাঠে শ্রীলঙ্কা সফরে অনেকটা নিশ্চিত রুবেল। যদিও শেষ মুহূর্তে নির্বাচকদের সঙ্গে আলোচনা করে শ্রীলঙ্কা সফরে রুবেলের থাকা না থাকা প্রসঙ্গে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেবাশীষ বলেন, ‘রুবেল যেহেতু এক যুগের বেশি সময় ধরে এলিট লেভেলে বল করছেন সেহেতু এ ধরণের বোলারদের ব্যাকে কিছু ইস্যু হয়ে থাকে। রুবেলও তার ব্যতিক্রম না। কয়েক দফা স্ক্যান করানো হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গিয়েছে। যা দীর্ঘ মেয়াদী বোলিংয়ের রিঅ্যাকশন হিসেবেই আমরা সাধারনত পেয়ে থাকি। পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন রুবেলের জন্য। এই সমস্যাটা মাঝে মাঝে মাথাচাড়া দিবে, রুবেলকে একটা খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। আর সে সেটিই করছে।’

তিনি বলেন, ‘দেখেন ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, বিবেচনার বিষয়টি শেষ মুহূর্তে নির্বাচকরা সিদ্ধান্ত নিবে। আমাদের কাছে যখন আপডেট জানতে চাইবে যে ওর আজকের অবস্থা কি আমরা সেটা জানাবো। এখনই তো বলার প্রয়োজন নেই যে সেই দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন আমাদের জিজ্ঞেস করবে সেদিন আমরা আপডেট জানাবো। এটা ততদিনে আরেকটু ভালো হবে।’

পেসারদের ১০-১৫ বছর ক্রিকেট খেলাটা কখনই সহজ নয়। কারণ প্রতিনিয়ত তাঁদেরকে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়। দেবাশীষ বলেন, ‘এটা যতদিন ও খেলবে ততদিনই চলবে। আপনি দেখবেন যেকোনো বড় বোলার নামকরা বোলার যারাই কিন্তু ১২-১৫ খেলেছে তারাইতো সফল। ১২-১৫ বছর কিন্তু খেলাটা সহজ না পেসারদের জন্য। শুধু রুবেল না আমাদের অন্য অনেক পেসারই এরকম সমস্যায় ভুগছে। দেখা যায় ক্যারিয়ার লম্বা হয় না কিংবা মাঝে মাঝে খেলে। নিউজিল্যান্ডে থাকা অবস্থাতেই ওর কিছুটা সমস্যা হচ্ছিল এবং এই মুহূর্তে ওর কিন্তু ক্লিনিকালি কোনো ব্যথা নেই।’

তিনি আরো বলেন, ‘এটা ওর নিজেকে কল দিতে হবে, ম্যাচ ফিটনেসের ব্যাপারটা ওর নিজের বুঝতে হবে। আমরা পরীক্ষা করে আসলে এই মুহূর্তে কোনো ব্যথা পাচ্ছিনা। তার মানে এই না যে ওর কনফিডেন্স কিংবা ভেতরের অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে। এগুলো সব মিলিয়ে আমরা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নিচ্ছি। শেষ মুহূর্তে আমাদের নির্বাচকরা জিজ্ঞেস করলে আপডেট দেব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status