ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
বিশ্ববিদ্যালয়েরও ছুটি বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 May, 2021, 8:56 PM

বিশ্ববিদ্যালয়েরও ছুটি বাড়ল

বিশ্ববিদ্যালয়েরও ছুটি বাড়ল

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকারের বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সঙ্গে মিল রেখে বিশ্ববিদ্যালয়ের ছুটিও বাড়ানো হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের মত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চলমান ছুটিও ২৯ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার দুপুরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সেখানে জানানো হয়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছুটি বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে শনিবার রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানোর কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সংক্রমণ কিছুটা কমে আসার প্রেক্ষাপটে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে সরাসরি পাঠদান শুরুর ঘোষণা দিয়েছিল। তবে মহামারির দ্বিতীয় ঢেউয়ে আবার সব কিছু বদলে যেতে থাকে। ৫ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের লকডাউনের পর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের মধ্যে রয়েছে দেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status