ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় শ্রমিক নিহত
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 May, 2021, 1:18 PM

খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

রাজধানীর খিলক্ষেতের তিনশ ফুট এলাকায় ক্রেনের ধাক্কায় ইঞ্জিচালিত অটোর এক আরোহী নিহত হয়েছেন।

নিহতের নাম মো শিহাব (২২)। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই নাঈম যুগান্তরকে জানান, শিহাব রাজমিস্ত্রি। আমরা একসঙ্গে কাজ করি। সকাল ৯টায় কাউলা থেকে একটি ইঞ্জিনচালিত অটোতে করে শিহাবসহ আমরা চারজন তিনশ ফুট রাস্তা দিয়ে পূর্বাচল এলাকায় কাজের উদ্দেশে যাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন আমাদের অটোকে ধাক্কা দিলে শিহাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই বাচ্চু মিয়া যুগান্তরকে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শিহাব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. মজিবরের ছেলে। বিমানবন্দরের কাওলা এলাকায় থাকতেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status