ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ঈদের আগে আর মাত্র ২ দিন ব্যাংক খোলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 May, 2021, 12:53 PM

ঈদের আগে আর মাত্র ২ দিন ব্যাংক খোলা

ঈদের আগে আর মাত্র ২ দিন ব্যাংক খোলা

ঈদের আগে ব্যাংক খোলা থাকছে মাত্র দুই দিন। আগামী রবিবার ( ৯ মে ) এবং মঙ্গলবার (১১ মে) এই দুই দিন ছাড়া ঈদের আগে সাধারণ মানুষ ব্যাংকে লেনদেন করতে পারবেন না। ঈদ শেষ হওয়ার পর আগামী ১৬ মে রবিবার সাধারণ গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। এ কারণে হঠাৎ করেই ব্যাংকে ভিড় বেড়ে গেছে। অতিরিক্ত ভিড় থাকায় হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদুল ফিতরের আগে আর  মাত্র দুই দিন ব্যাংক খোলা। আগামী রবি ও মঙ্গলবার ব্যাংকে লেনদেন করা যাবে। ১৪ মে যদি ঈদ হয়, তাহলে বুধবার (১৩ মে) কেবল পোশাক শিল্প ও রফতানি সংশ্লিষ্ট লেনদেন হয়— এমন সব ব্যাংক শাখা খোলা রাখার কথা বলা হয়েছে।

শুক্রবার (৭ মে ) থেকে ১৪ মে পর্যন্ত ৭ দিনের মধ্যে রবিবার (৯ মে) ব্যাংক খোলা। পরদিন সোমবার (১০ মে) পবিত্র শবে কদরের ছুটি। এরপর ঈদের আগে মঙ্গলবার (১১ মে) ব্যাংক খোলা থাকবে। এছাড়া বাকি ৫ দিন ব্যাংক বন্ধ। তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত ব্যাংক শাখা ১০ মে এবং  ১৪ মে ঈদ সাপেক্ষে ১৩ মে খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) ঈদকেন্দ্রিক গ্রাহকের উপস্থিতি বেশি ছিল। গ্রাহকের বেশিরভাগই নগদ টাকা উত্তোলনের জন্য এদিন ব্যাংকে এসেছেন।

বৃহস্পতিবার (৬ মে) ব্যাংক খোলার পর পরই শাখাগুলোতে ভিড় করেন গ্রাহকরা। বেশিরভাগ শাখায় গ্রাহকের লম্বা লাইন দেখা গেছে। একই অবস্থা তৈরি হয়েছে এটিএম বুথগুলোতেও।

বেসরকারি এনসিসি ব্যাংকের গ্রাহক আজিজ সরদার জানান,  ঈদের বাকি এখনও সাত দিন। কিন্তু ব্যাংক খোলা থাকবে মাত্র দুই দিন। এ কারণে ব্যাংকে টাকা তুলতে এসেছেন তিনি। তার মতো অন্যরাও আজ ভিড় করেছেন। হয়তো ব্যাংক থেকে টাকা তুলে  কেনাকাটা শেষ করতে চাচ্ছেন অনেকে। এজন্যই  সবাই ব্যাংকমুখী হয়েছেন।

এদিকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন চলাকালে সীমিত আকারে  উপজেলা শহরের শাখাগুলো সপ্তাহে তিন দিন বন্ধ ও তিন দিন খোলা থাকছে। ব্যাংক খোলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। ফলে যেসব উপজেলায় গার্মেন্টস কারখানা নেই, সেসব উপজেলায় ঈদের আগে মাত্র দুই দিন ব্যাংক খোলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status