ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
দুস্থদের জন্য হাসপাতাল তৈরি করছেন গায়িকা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 12:10 PM

দুস্থদের জন্য হাসপাতাল তৈরি করছেন গায়িকা

দুস্থদের জন্য হাসপাতাল তৈরি করছেন গায়িকা

ভারতে করোনা মহমারির এই সংকটময় সময়ে এগিয়ে আসছেন তারকারা। চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করছেন কেউ কেউ। এবার দুস্থদের পাশে পলক মুচ্চাল।

নিজ উদ্যোগে দুস্থদের জন্য হাসপাতাল তৈরি করছেন এই বলিউড প্লেব্যাক গায়িকা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘হাসপাতাল তৈরির বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এখানে যাদের সামর্থ্য নেই তারা বিনা টাকায় চিকিৎসা নিতে পারবেন। কনস্ট্রাকশন কাজ পরবর্তী ধাপে পৌঁছেছে সকলের আশীর্বাদ প্রয়োজন।’

‘এক থা টাইগার’, ‘আশিকি টু’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’, ‘কিক’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার গানের কণ্ঠ দিয়েছেন পলক। পাশাপাশি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও তাকে দেখা গেছে।

মানুষের কল্যাণে সব সময় পাশে থাকার চেষ্টা করেন এই গায়িকা। বিভিন্ন শোয়ে পারফর্ম করে সেই পারিশ্রমিক দুস্থদের দান করেছেন। এছাড়া বিভিন্ন সময় অসহায়দের সাহায্যের জন্য মঞ্চে গান গেয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status