করোনা থেকে সেরে উঠলে এই ৭ টেস্ট ‘মাস্ট’, কোনগুলো জেনে নিন…
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 11:27 PM
করোনা থেকে সেরে উঠলে এই ৭ টেস্ট ‘মাস্ট’, কোনগুলো জেনে নিন…
করোনা থেকে সেরে ওঠার পরে এই ৭টি টেস্টের মাধ্যমে শরীরের কতটা ক্ষতি হল বা শরীর কতটা ঠিকঠাক আছে, তা যাচাই করে নেওয়া দরকার।
> ভাইরাসের মিউট্যান্ট যেমন অনেকগুলো, তেমনই শরীরের উপরের প্রভাবও পড়ছে অনেক দিক থেকে। শহরের বেশ কয়েকটি ক্লিনিক শুধুই করোনার সঙ্গে লড়ছে না, চলছে সেখানে কোভিডোত্তর পরিষেবা দেওয়ার কাজও। তাই চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বলছেন যে করোনা থেকে সেরে ওঠার পরে এই ৭টি টেস্টের মাধ্যমে শরীরের কতটা ক্ষতি হল বা শরীর কতটা ঠিকঠাক আছে, তা যাচাই করে নেওয়া দরকার।
> অ্যান্টিবডি টেস্ট: ভ্যাকসিন আমাদের শরীরে যাওয়ার পরে অ্যান্টিবডি তৈরি করে। এই টেস্ট বলে দেবে যে শরীরে অ্যান্টিবডির লেভেল ঠিক কতটা রয়েছে! পাশাপাশি, ভ্যাকসিন নেওয়ার আগে করোনার সংক্রমণ হয়েছিল কি না, সেটাও জানিয়ে দেবে এই টেস্ট। বিশেষ করে করোনা থেকে সেরে ওঠার এক মাস পর প্লাজমা দিতে গেলে আগে এই টেস্ট করিয়ে নেওয়া আবশ্যক।
> কমপ্লিট ব্লাড টেস্ট: ভাইরাস শরীরের রক্তকণিকা, শ্বেতকণিকা কমিয়ে দেয়, প্রভাব ফেলে প্লেটলেটের কাউন্টেও। তাই এই টেস্টের মাধ্যমে সেগুলোর হার যাচাই করে নেওয়া দরকার, সেই মতো পদক্ষেপ গ্রহণ করতে সুবিধা হবে।
> গ্লুকোজ, ব্লাড প্রেশার টেস্ট: কোভিড ১৯ ভাইরাসের দৌরাত্ম্যে প্রভাবিত হয় রোগীর শরীরের গ্লুকোজ লেভেল এবং ব্লাড প্রেশারও। তাই এই টেস্টটিও এড়িয়ে যাওয়া যাবে না।
> নিউরো ফাংশন টেস্ট: কোভিড ১৯ ভাইরাস আমাদের স্নায়ুতন্ত্রেও প্রভাব ফেলছে। রোগীদের মধ্যে অনেকেই, বিশেষ করে চল্লিশোর্ধ্ব মহিলারা সেরে ওঠার পরও ঝিমুনিতে ভুগছেন, তাঁদের ঠিক ভাবে চিন্তা করার ক্ষমতা থাকছে না। তাই এই টেস্টটাও করিয়ে নেওয়া দরকার।
> ভিটামিন ডি টেস্ট: এই ভিটামিন আমাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। সেই লক্ষ্যে তার অভাব হচ্ছে কি না তা নিয়ে সচেতন থাকতে ভিটামিন ডি টেস্ট করিয়ে নেওয়া অতীব প্রয়োজন।
> চেস্ট স্ক্যান: কোভিড ১৯ ভাইরাস মূলত প্রভাব ফেলে ফুসফুসে। তাই ফুসফুস কতটা ঠিক আছে, তা বুঝে ওঠার জন্য এই টেস্ট না করালেই নয়! প্রতীকী ছবি।
> হার্ট ইমেজিং এবং কার্ডিয়াক স্ক্রিনিং: কোভিড ১৯ ভাইরাসের প্রভাবে শরীর ফুলে যায়, হার্টের চারপাশেও ফোলা ভাব দেখা দেয়। অতএব হার্ট সুস্থ আছে কি না, সেটাও এই টেস্টের মাধ্যমে জেনে নেওয়া দরকার।