ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
যে কারণে মিশরে ঈদ উৎসব নিষিদ্ধ ঘোষণা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 11:19 PM

যে কারণে মিশরে ঈদ উৎসব নিষিদ্ধ ঘোষণা

যে কারণে মিশরে ঈদ উৎসব নিষিদ্ধ ঘোষণা

বিশ্বজুড়ে করোনার তাণ্ডব। এই মহামারী থেকে সুরক্ষায় দেশে দেশে নানা বিধি-নিষেধের মধ্য দিয়ে যেতে হচ্ছে মানুষের। এরই অংশ হিসেবে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব নিষিদ্ধ ঘোষণা করেছে মিশর। গতকাল বুধবার মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। খবর আরব নিউজের।

বলা হয়েছে, মিশরে করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এই অবস্থায় দেশটিতে সব ধরনের দোকানপাট, রেস্টুরেন্ট, শপিংমল আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ করা হয়েছে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব। আজ বৃহস্পতিবার থেকে শুরু করে অন্তত আগামী দু’সপ্তাহ সেখানে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়া আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত দেশটিতে ঈদুল ফিতরের ছুটি থাকবে। তবে ওই পাঁচদিন সকল উদ্যান, পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। চলবে না গণপরিবহনও। শুধু নির্দিষ্ট কিছু মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে সেক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং বাচ্চাদের সঙ্গে আনা যাবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status