ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
৪ বারের ব্যর্থতার পর সফল স্পেসএক্সের রকেট
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 9:14 PM

৪ বারের ব্যর্থতার পর সফল স্পেসএক্সের রকেট

৪ বারের ব্যর্থতার পর সফল স্পেসএক্সের রকেট

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেজ থেকে স্টারশিপ প্রোটোটাইপের পরীক্ষায় সফল হয়েছে স্পেসএক্স। ধনকুবের ইলন মাস্কের এই প্রচেষ্টা পরপর চারবার ব্যর্থতার পর সফলতার মুখ দেখলো। এর আগের ৪ বারেই রকেটে আগুন ধরে গিয়েছিল। স্টারবেজ ফ্লাইট কন্ট্রোল জানিয়েছে, স্টারশিপ ল্যান্ড করেছে। স্টারশিপের স্টেইনলেস স্টিলের রকেট এসএন১৫ গালফ অফ মেক্সিকোর ১০ কিলোমিটার উপরে উঠে তারপর ফিরে এসে ল্যান্ড করে। সব মিলিয়ে ছয় মিনিটের এই উড্ডয়ন সফল হয়েছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ল্যান্ডিংয়ের পর বেজ-এ ছোট আগুন লেগেছিল। এটি স্বাভাবিক একটি বিষয়। স্পেসএক্স জানিয়েছে, এটা একেবারেই কোনো অস্বাভাবিক বিষয় নয়।

মিথেন ফুয়েলকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাই এটি হয়েছে। ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে আগুন সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আনা হয়।
গত মাসে নাসা স্পেসএক্সের সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করেছে। তারা স্পেসএক্সের স্টারশিপ করে চাঁদে মহাকাশচারীদের পাঠাবে। ইলন মাস্ক চাইছেন, সৌরজগতের বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য সুপার হেভি রকেটে করে স্টারশিপকে পাঠাতে। সেই রকেট বারবার ব্যবহার করা যাবে। তিনি চাঁদে ও মঙ্গলে মানুষও পাঠাতে চান। মঙ্গলে কলোনি তৈরি করতে চান। চাঁদে একটি লুনার স্টেশনও তৈরি করবেন বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status