ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 9:04 PM

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ৭০৩ জন। আর ৬ মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৪ হাজার ৩০৪ জন। এবং ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন।

বেতার ভবনের পিসিআর ল্যাবে ৬ মে পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ৬ মে পর্যন্ত ৯৪ হাজার ১৮৬ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status