ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
করোনায় মৃত বাবার জ্বলন্ত চিতার ওপর ঝাঁপ মেয়ের!
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 10:23 AM

করোনায় মৃত বাবার জ্বলন্ত চিতার ওপর ঝাঁপ মেয়ের!

করোনায় মৃত বাবার জ্বলন্ত চিতার ওপর ঝাঁপ মেয়ের!

করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত ভারত। লাশের ওপর লাশ পুড়ছে শ্মশানে। এই কঠিন সময়ের বিভিন্ন করুণ চিত্র উঠে আসছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার যে চিত্র উঠে এল তা ভয়ঙ্কর এমনকি, মর্মান্তিকও বটে।

করোনা আক্রান্ত হয়ে মৃত বাবার মরদেহ শশ্মানে পোড়ানোর সময় জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বার্মারে।

জানা গেছে, গত মঙ্গলবার রাজস্থানের বার্মার জেলার একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দামোদরদাস শারদা নামে ৭২ বছর বয়সী এক ব্যক্তি। শশ্মানে তাকে পোড়াতে নিয়ে যাওয়া হয়। করোনাবিধি মেনে সেখানে উপস্থিত ছিলেন তার ছোট মেয়ে চন্দ্র শারদা। চিতা জ্বালানোর পরই সেই আগুনে ঝাপিয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকেরা তাকে জ্বলন্ত চিতা থেকে টেনে বের করেন। ততক্ষণে মারাত্মকভাবে আগুনে দগ্ধ হন চন্দ্রা শারদা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে।

গত রবিবার দামোদরদাস শারদাকে করোনা শনাক্ত হওয়ার পর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মঙ্গলবার তিনি মারা যান। গুরুতর দগ্ধ চন্দ্রার মা-ও কয়েকদিন আগেই মারা যান। তারপরই বাবার মৃত্যু কিছুতেই মানতে পারেননি তিনি। যার ফলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status