ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নেহার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন হিমাংশু
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 April, 2021, 5:07 PM

নেহার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন হিমাংশু

নেহার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন হিমাংশু

২০১৮ সালে বিচ্ছেদ হয় গায়িকা নেহা কক্কর ও অভিনেতা হিমাংশ কোহলির। ওই বিচ্ছেদের পর রিয়ালিটি শো থেকে শুরু করে লাইভ পারফরম্যান্সে কেঁদে ভাসিয়েছিলেন নেহা। এমনকি, 'ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা' বলে একটি গানের ভিডিও প্রকাশ করেছিলেন সেই সময়। এরপর সাগরে বহু জল গড়িয়েছে। তিনি রোহনপ্রীতের প্রেমে পড়েন। বিয়েও করেছেন। ইনস্টায় নিজেদের 'লাভিডাবি' ছবিও প্রকাশ করে থাকেন হামেশাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহার সঙ্গে হওয়া ব্রেকআপ নিয়ে কথা বলতে শোনা গেল হিমাংশুকে । এত দিন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা। বরং সোশ্যাল মিডিয়ায় 'একজন খারাপ মানুষ' হিসেবে ট্রোলডও হতে হয়েছিল তাঁকে। কিন্তু মুখ বুজে থাকাই ঠিক মনে করেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমাংশু বলেন, 'এটা আমার ব্রেকআপ ছিল। কেন আমাকে সবাইকে বলে বেড়াতে হবে আমার ঘরে কী হয়েছিল? কেন সবার কাছে এটা এত গুরুত্বপূর্ণ?'

হিমাংশু আরো জানিয়েছেন, 'নেহা নিজের জীবনে এগিয়ে গিয়েছে। রোহনপ্রীতকে বিয়ে করে ও খুশি। ওর জন্য আমিও খুশি। আমিও নিজের স্বপ্নপূরণ করছি। ক্যারিয়ার নিয়ে ভাবছি। আমরা দু'জনই যদি দু'জনের মতো করে খুশি থাকতে পারি, তাহলে সবার এত মাথাব্যথা কেন!'

হিমাংশুর মতে, 'আমি নিজে জানি আমি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আর যদি সেটা করতাম, তাহলে হয়তো রাতে শান্তিতে ঘুমোতে পারতাম না। আমি জানি আমি মানুষ হিসেবে খারাপ নই। ভাবতে আশ্চর্য লাগে, ২০২১ সাল এসেও মানুষ ২০১৮ সালের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে!'

প্রসংগত, গোয়াওয়ালে বিচ মে-র প্রমোশনের সময় আদিত্য নারায়ণের সঙ্গে নেহা কক্করের বিয়ের গুঞ্জন ছড়ায় একটি রিয়ালিটি শো-তে। শেষ পর্যন্ত আদিত্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেননি নেহা। তখন দুজনই জানান, 'তাঁরা ভালো বন্ধু ছাড়া অন্য কিছু নন।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status