ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বন্ধ ফ্লাটে নারীর অর্ধগলিত দেহ, স্বামী আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 April, 2021, 5:05 PM

বন্ধ ফ্লাটে নারীর অর্ধগলিত দেহ, স্বামী আটক

বন্ধ ফ্লাটে নারীর অর্ধগলিত দেহ, স্বামী আটক

কুমিল্লার দেবীদ্বারে একটি আবাসিক ফ্ল্যাট থেকে তাছলিমা আক্তার (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাছলিমা মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের হোসেন মিয়ার মেয়ে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাছলিমার স্বামী রবিউল্লাহকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে পৌরসভার গোমতী আবাসিক এলাকার একটি ফ্লাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা নয়, দাবী করে এক পুলিশ কর্মকর্তা বলেন, এটি পরিকল্পিত এবং একটি সংঘবদ্ধ কিলারগ্রুপের দ্বারা শ্বাসরোধে ও ছুরিকাঘাতে সংগঠিত হত্যাকাণ্ড হতে পারে।

তবে মামলা তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক বলেন, নিহতের ফ্লাট থেকে উদ্ধার করা আলামতের মধ্যে মোবাইল ফোনটি ছিল গুরুত্বপূর্ণ। ওই মোবাইল ফোনের সূত্র ধরে রাত দেড়টায় নিহতার বাপের বাড়ি মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের বাড়ি থেকে তার স্বামী রবিউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তরিপোর্ট আসার পর এটি হত্যা, নাকি আত্মহত্যা করেছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বাড়ির মালিকের ছেলে মো. শাহাদাত হোসেন জানান, বাড়িতে টু-লেট দেখে চলতি মাসের ১৮ তারিখ রবিউল্লাহ (৩৫) তার স্ত্রী তাছলিমা (৪০) ও ছয় বছর বয়সী এক পুত্র সন্তান নিয়ে ফ্লাটটি ভাড়া নেয়। ভাড়াটিয়া পুরুষটি জানান, তিনি কুমিল্লায় জব করেন, তাদের বাড়ি মুরাদনগর উপজেলায়। ভাড়া নেওয়ার সময় (ভোটার) এনআইডি কার্ড ও অগ্রিম টাকা চাওয়ায়, একটি এনআইডি কার্ড দেখিয়ে বলে এটি ফটোকপি করে আগামীকাল দিবো। এরপর থেকে তিনি উধাও হয়ে যান।

খবর পেয়ে দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আমিরুল্লাহ, দেবীদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই পিবিআই ও সিআইডির দুটি টিম আসে।

নিহত তাছলিমার ছোট ভাই মো. সজিবুর রহমান জানান, রাতে পুলিশের ফোন পেয়েই সে তার বোনের মৃত্যুর খবর জানতে পারে। তার বোন জামাই রবিউল্লাহ তাদের দুই শিশু পুত্রকে নিয়ে তাদের বাড়িতেই আছেন। গত ২০ এপ্রিল থেকে তার বোন নিখোঁজ হয়েছে বলে তার বোন জামাই জানিয়েছিল। তখন মুরাদনগর মধ্যপাড়া টাওয়ারের সাথে ভাড়া বাসায় থাকত।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার পূর্বক মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতার স্বামী রবিউল্লাকে আটক করা হয়েছে, তার সহযোগিতায় শুক্রবার বিকেল পৌনে ৪টায় আরো একজন আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা নিশ্চিত হতে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। নিহতের ভাই ও বাবা যে কেউ মামলা করলে আমরা মামলা নেব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status