ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘এবি’ পজিটিভ, প্রসূতির মৃত্যু
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 April, 2021, 3:07 PM

ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘এবি’ পজিটিভ, প্রসূতির মৃত্যু

ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘এবি’ পজিটিভ, প্রসূতির মৃত্যু

গাইবান্ধায় সিজারিয়ান অপারেশনের পর ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘এবি’ পজিটিভ রক্ত দেওয়ায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত রক্তক্ষরণে ও প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর স্বজনরা চিকিৎসকদের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রসূতির স্বজনরা জানান, সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া গ্রামের শাহিন মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী মিম আকতারকে (২৫) গত সোমবার গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তার সিজারিয়ান অপারেশন হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের রোগীর জন্য এবি পজিটিভ গ্রুপের রক্ত আনতে বললে তারা নিয়ে আসেন। দুই ব্যাগ এবি পজিটিভ রক্ত দেওয়ার পর মিম মারা যান। পরে স্বজনরা বিভিন্ন ক্লিনিক থেকে করা পরীক্ষার রিপোর্টে দেখেন রোগীর রক্তের গ্রুপ ও পজিটিভ। এ সময় রোগীর স্বজনরা বিক্ষোভ শুরু করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হন।

হাসপাতালের কর্তব্যরত গাইনি চিকিৎসক তাহেরা আক্তার মনি বলেন, ‘অতিরিক্ত রক্তরক্ষণে প্রসূতির মৃত্যু হয়েছে। হাসপাতালের প্যাথলজিতে এবি পজিটিভ রক্তের গ্রুপ নিশ্চিত হওয়ার পর রোগীর শরীরে রক্ত দেওয়া হয়েছে। অন্য কোনো কারণে তার মৃত্যু হয়নি। এছাড়া অন্য হাসপাতালে রক্ত পরীক্ষায় রক্তের গ্রুপ ও পজিটিভ এসেছিল কিনা তা আমার জানা নেই।’

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি ওই নারীর স্বজনরা। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status