ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিনোসোটায় কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় পুলিশপ্রধানের পদত্যাগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 April, 2021, 2:10 PM

পুলিশপ্রধান টিম গ্যানন, গুলি ছোড়া নারী পুলিশ কর্মকর্তা কিম পটার ও নিহত ডন্টে রাইট

পুলিশপ্রধান টিম গ্যানন, গুলি ছোড়া নারী পুলিশ কর্মকর্তা কিম পটার ও নিহত ডন্টে রাইট

যুক্তরাষ্ট্রের মিনোসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কাছে ব্রুকলিন সেন্টারে পুলিশের গুলিতে ২০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহতের ঘটনায় রাজ্যটির পুলিশপ্রধান টিম গ্যানন ও গুলি ছোড়া নারী পুলিশ কর্মকর্তা কিম পটার পদত্যাগ করেছেন।

এ নিয়ে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস আন্দোলন শুরু হলে ঘটনার দুই দিন পর মঙ্গলবার তারা পত্যাগ করলেন।খবর বিবিসির।

স্থানীয় সময় গত রোববার বিকালে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ এনে ডন্টে রাইট নামে ওই যুবককে গুলি করে হত্যার পরই দেশটিতে গত দুদিন পুলিশবিরোধী বিক্ষোভ চাঙ্গা হতে থাকে।

একপর্যায়ে ব্রুকলিন সেন্টারে কারফিউ জারি করা হয়। এরই ধারাবাহিকতায় বিক্ষোভের দুদিনের মাথায় পুলিশপ্রধান ও গুলি ছোড়া সেই নারী পুলিশ কর্মকর্তা পদত্যা করলেন।

ব্রুকলিন সেন্টার শহরের মেয়র মাইক ইলিয়ট জানিয়েছেন, টিম গ্যানন ও কিম পটারকে বরখাস্তের আবেদন জানিয়ে একটি প্রস্তাব পাস করেছিল সিটি কাউন্সিল।

শেষমেষ তাদের পদত্যাগের সুযোগ দেয়া হয়েছে। তবে অনেকে বলছেন, পদত্যাগের করার কারণে তাদের অন্যত্র আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে আবেদনের সুযোগ থাকবে।

গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় গোটা বিশ্ব প্রতিবাদে এক হয়েছিল।

জর্জ ফ্লয়েডকে যে স্থানটিতে হত্যা করা হয়েছিল, সেখান থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে এবার ডন্টে রাইটকে গুলিকে হত্যা করলো পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status