ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
লকডাউনে জরুরি চলাচলে লাগবে পুলিশের ‘মুভমেন্ট পাস’
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 April, 2021, 5:06 PM
সর্বশেষ আপডেট: Monday, 12 April, 2021, 5:53 PM

লকডাউনে জরুরি চলাচলে লাগবে পুলিশের ‘মুভমেন্ট পাস’

লকডাউনে জরুরি চলাচলে লাগবে পুলিশের ‘মুভমেন্ট পাস’

করোনার প্রাদুর্ভাবের মধ্যেও যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। এই পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাচ্ছেন না। শুধুমাত্র জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেওয়া হবে এ পাস।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ‘মুভমেন্ট পাস অ্যাপস’ উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে এ কার্যক্রম। জরুরি পণ্য পরিবহন, সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।

পুলিশ সুত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে।

পুলিশ সদরদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তির বাবা-মা/পরিবারের কেউ যদি অন্য জেলায় মারা যান, তবে তিনি অ্যাপের মাধ্যমে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে পাসের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যৌক্তিক হলে মুর্হূতেই তিনি পাস পেয়ে যাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status