ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হেফাজত নেতা আজিজুল হক ৭ দিনের রিমান্ডে
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 April, 2021, 4:53 PM
সর্বশেষ আপডেট: Monday, 12 April, 2021, 5:05 PM

হেফাজত নেতা আজিজুল হক ৭ দিনের রিমান্ডে

হেফাজত নেতা আজিজুল হক ৭ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজিজুল হক হেফাজতের মুখপাত্র ও শীর্ষস্থানীয় নেতাদের একজন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁরা ১০ দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন।
এর আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন আজিজুল হককে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


২০১৩ সালের ৬ মে পল্টন থানায় করা এক মামলায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।
হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও সহকারী প্রচার সম্পাদক এনামুল হাসান ফারুকী বলেছেন, গতকাল সভা শেষে তিনি চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন গাড়ির অপেক্ষায়। সেখানেই তাঁকে সর্বশেষ দেখা গেছে। এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সাম্প্রতিক সময়ে সহিংসতা ও নাশকতার ঘটনার পর হেফাজতে ইসলামের কোনো শীর্ষপর্যায়ের নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনা এটাই প্রথম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status