ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে তিন সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 April, 2021, 11:20 AM

যুক্তরাষ্ট্রে তিন সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা

যুক্তরাষ্ট্রে তিন সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্বামীর সঙ্গে কলহের জের ধরে তিন শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছেন লিলিয়ান ক্যারিলিও (৩০) নামে এক গৃহবধূ।

সন্তানদের হত্যার পর পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার লসঅ্যাঞ্জেলেস শহর থেকে ২০০ মাইল দূরের তুলারে পল্লী এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর লসঅ্যাঞ্জেলেস ডেইলি নিউজের।

এ ঘটনায় পুলিশ নিহত শিশুদের বাবা এরিক ডেনটনকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত তিন শিশু জোয়ানা, টেরি ও সেইরার বয়স যথাক্রমে ৩ বছর, ২ বছর ও ৬ মাস।

তাদের মধ্যে দুজন কন্যা ও একজন ছেলেশিশু। শিশুদের নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। রক্তাক্ত অবস্থায় তিনটি শিশুকে তিনি পড়ে থাকতে দেখে পুলিশকে বিষয়টি জানান।
 
স্থানীয় পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status