ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নামাজ পড়ে ফেরার পথে যুবককে তুলে নিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 April, 2021, 11:11 AM

নামাজ পড়ে ফেরার পথে যুবককে তুলে নিয়ে হত্যা

নামাজ পড়ে ফেরার পথে যুবককে তুলে নিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নামাজ পড়ে ফেরার পথে এক যুবককে তুলে নিয়ে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সোয়া ৯টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

 নিহত ইমাম হোসেন (১৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুর রহিমের ছেলে।

নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, রাতে টেকনাফের পশ্চিম লেদা এলাকার মসজিদে নামাজ পড়ে বাসায় ফিরছিল ইমাম। এ সময় পথে ১০-১৫ জনের একটি অজ্ঞাত দুর্বৃত্তের দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে ইমাম হোসেনকে পশ্চিম লেদার স্থানীয় এক পাহাড়ে নিয়ে গুলি ও ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status