ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কণ্ঠশিল্পী ন্যানসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 April, 2021, 11:24 AM

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কণ্ঠশিল্পী ন্যানসি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কণ্ঠশিল্পী ন্যানসি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তার গৃহকর্মী ফাতেমাসহ বাসার মোট নয়জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছেন।

করোনামুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

রোববার খালেদা জিয়ার করোনা শনাক্তের খবর জানাজানি হলে রাজনৈতিক মহলে আলোচনার সূত্রপাত হয়। অনেকে ৭৫ বছর বয়স্ক এই নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। রাজনৈতিক নেতাকর্মীসহ সব মহলের মানুষই তার সুস্থতা কামনায় দোয়া করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সাবেক এই প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনা করে অনেকেই আবেগঘন বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন।

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার একটি খবরের লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে এই গায়িকা লিখেছেন, 'ম্যাডামের অতিদ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ পাক সহায়। বাংলার কোটি জনতার দোয়া আপনার সঙ্গে আছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status