|
‘খেলাফত প্রতিষ্ঠা হলে ধরে ধরে জবাই করা হবে’ সেই বক্তা আটক
নতুন সময় প্রতিবেদক
|
|
‘খেলাফত প্রতিষ্ঠা হলে ধরে ধরে জবাই করা হবে’ সেই বক্তা আটক ![]() ‘খেলাফত প্রতিষ্ঠা হলে ধরে ধরে জবাই করা হবে’ সেই বক্তা আটক জানা গেছে, ওই মাদরাসার নূরানি বিভাগের শিক্ষক রাশেদ মাহমুদ জানান, নোমানীর বাড়ি ও জন্ম নেত্রকোণার পূর্বধলা উপজেলায়। তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ২০১২ সালে তিনি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর থেকে তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছেন। নোমানী শহরের সানকিপাড়ায় সরকার রোডের ১১০/২ নম্বর বাড়ি ‘সুখ আলয়’-এ ভাড়া থাকেন। তবে একাধিক হেফাজত নেতার দাবি, নোমানী হেফাজতে ইসলামের কোনো কমিটিতেই নেই। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নোমানীর বাড়ি। সম্প্রতি একটি মাহফিলে দেওয়া মাওলানা নোমানীর বক্তব্য ভাইরাল হয়। সেখানে মুসল্লিদের সহিংসতার উসকানি দিতে দেখা যায় নোমানীকে। তবে বক্তব্যটি তিনি কবে দিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ৩ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে নোমানী বলেন, ‘আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আর যদি ইনশাআল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করতে পারি; যদি আল্লাহ তৌফিক দেয় আর যদি ইনশাল্লাহ খেলাফত কায়েম করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সংবাদ দেখার টাইম পাবি না। সংবাদ দেখার টাইম পাবি না। একটা একটা ধরব আর জবাই করব ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘যতদিন বাঁচব, বাঘের মতো বাঁচব। আর যদি মরতে হয় ইনশাআল্লাহ দুই চার দশটাকে জাহান্নামে পাঠিয়ে এরপর মরব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ।’ উত্তেজিত কণ্ঠে নোমানী আরো বলেন, ‘এখন থেকে আর রক্ত দেব না, অনেক রক্ত দিয়েছি আমরা। এখন থেকে সাফ সাফ কথা। এখন থেকে আর রক্ত দেব না। কারা কারা তইয়ার? রক্ত নেব, রক্ত নেব, রক্ত নেব ইনশাআল্লাহ।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
