ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
আইপিএল না খেলেই ৭ কোটি টাকা পাবেন শ্রেয়াস আইয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 April, 2021, 10:08 PM

আইপিএল না খেলেই ৭ কোটি টাকা পাবেন শ্রেয়াস আইয়ার

আইপিএল না খেলেই ৭ কোটি টাকা পাবেন শ্রেয়াস আইয়ার

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। দুর্ভাগ্যজনকভাবে এ মৌসুমের আইপিএলে মাঠে নামতে পারবেন না তিনি। তবে তাতে আর্থিকভাবে কোনও ক্ষতি হচ্ছে না শ্রেয়াসের। কারণ চুক্তি অনুযায়ী, পুরো ৭ কোটি টাকাই পাবেন তিনি।

২০১১ সালে বানানো বিসিসিআই'র এক চুক্তির জোরেই পুরো টাকা পেয়ে যাচ্ছেন ২৬ বছরের ডানহাতি এই ব্যাটসম্যান। সেই চুক্তিতে লেখা আছে, দেশের সঙ্গে চুক্তিতে আবদ্ধ কোনও খেলোয়াড় যদি চোট বা দুর্ঘটনায় আইপিএল থেকে ছিটকে যান তবে পুরো অর্থটাই ক্ষতিপূরণ পাবেন তিনি।
একদিনের সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শ্রেয়াস আইয়ার। স্ক্যান করে দেখা যায়, তার কাঁধের হাড় সরে গেছে, ফলে অন্তত দুইমাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। চোটের ফলে আইপিএল তো বটেই বিদেশের ক্লাবের হয়ে খেলাও অনিশ্চয়তার মুখে পড়েছে তার।

আগামী জুলাই মাসে ইংল্যান্ডের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার কথা ছিল শ্রেয়াসের। একটি গুরুত্বপূর্ণ ৫০ ওভার টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল তার। এদিকে, আইপিএলে শ্রেয়াসের ফ্র‍্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস তার জায়গায় অধিনায়ক করেছে তরুণ প্রতিভা ঋষভ পন্থকে। পন্থকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়াস। ঋষভ পন্থের নেতৃত্বে দল সাফল্য পাক সেটাই চান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status