ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, ২০ পুলিশ আহত
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 5 April, 2021, 12:00 PM

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, ২০ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, ২০ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ বহনকারী দু’টি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ পুলিশ সদস্য। আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যরা হলেন- সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২),  সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) ও শরীফুল (২৫)।

সদর থানা পুলিশ জানিয়েছে, সকালে ডিউটির উদ্দেশ্যে দুইটি পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা পুলিশ লাইনস থেকে বের হন। অনতিদূরে পীরবাড়ি এলাকায় ঢাকাগামী ইকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই দুইটি পিকআপের সংঘর্ষ হলে ২০ পুলিশ সদস্য আহত হন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম জানান, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও এর চালককে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status