ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ টাকা নিয়ে বিরোধ, ভ্যানচালককে পিটিয়ে হত্যা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 April, 2021, 1:46 PM

২৫ টাকা নিয়ে বিরোধ, ভ্যানচালককে পিটিয়ে হত্যা

২৫ টাকা নিয়ে বিরোধ, ভ্যানচালককে পিটিয়ে হত্যা

যশোরের অভয়নগরে শুকুর আলী (৫৫) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ায় একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার সোনা মিয়ার ছেলে।

শুকুর আলীর ভাই মকবুল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় দপ্তরী পাড়ার টিটু ফকিরের গ্যারেজে গিয়েছিলেন শুকুর আলী। এসময় শুকুর আলীর কাছে পাওনা ২৫ টাকা নিয়ে কথাকাটাকাটি হয় টিটু ফকিরের সাথে। এক পর্যায়ে টিটু ফকির রেঞ্জ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শুভ্রপ্রসুন মুখার্জী বলেন, শুকুর আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।

অভয়নগর থাানর ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status