ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সামাজিক ও ধর্মীয় সংগঠন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার অভিষেক অনুষ্ঠান
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 April, 2021, 6:40 PM

সামাজিক ও ধর্মীয় সংগঠন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার অভিষেক অনুষ্ঠান

সামাজিক ও ধর্মীয় সংগঠন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার অভিষেক অনুষ্ঠান

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার  অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার হল রুমে সংগঠনে সভাপতি মুহাম্মদ এয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মুবিনুল রশিদ ও দপ্তর সম্পাদক আরিফুর ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার সাবেক সভাপতি ও উপদেষ্টা দেলোয়ার হোসাইন রোশাই, উদ্বোধনী বক্তব্য রাখেন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার সাবেক সভাপতি ও উপদেষ্টা ওয়াহিদ হোসেন সুমন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা, সাভার সরকারি কলেজের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ এমরানুল ইসলাম জাবেদ, প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে সওয়াদে আজম হাজীপাড়া শাখার সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য ও উপস্থিত ছিলেন, পোমরা গাউছিয়া সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল আলম মাসুদ, রোশাই পাড়া জামে মসজিদের খতিব মাওলানা এয়াকুব, পোমরা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক শাহ, রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার সাবেক সভাপতি ও উপদেষ্টা ইব্রাহিম হোসাইন, কামাল হোসেন আরাফাত
,কামাল আহমদ সাইফু, পোমরা যুব সমিতির সভাপতি আবদুল গফুর, সংগঠনের সহ সভাপতি আজিম উদ্দিন, আবদুল মুনাফ, সহ সাধারণ সম্পাদক মাস্টার ইসমাইলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status