ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মিয়ানমারে বিক্ষোভে আরও ৪ জনের প্রাণহানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 11:43 AM

মিয়ানমারে বিক্ষোভে আরও ৪ জনের প্রাণহানি

মিয়ানমারে বিক্ষোভে আরও ৪ জনের প্রাণহানি

মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) দেশটির মধ্যাঞ্চলীয় শহর তাউঙ্গি শহরে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। এ নিয়ে দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী ২৮৬ গণতন্ত্রপন্থী নিহত হলো।

রয়টার্সের এক খবরে জানা গেছে, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, মধ্যাঞ্চলীয় মনোয়াসহ আরো কয়েকটি শহরের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন ‘আমরা কি ঐক্যবদ্ধ’, ‘হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ’, ‘বিপ্লব জিতবেই’। পরে পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি ছোঁড়ে এবং অন্তত ২০ জনকে গ্রেপ্তার করে।

মিয়ানমারের অন্যান্য শহরে বিক্ষোভে পুলিশের গুলিতে বৃহস্পতিবার আরও অন্তত ৫ জন আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। রয়টার্স এসব তথ্য যাচাই করতে পারেনি।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে এখন পর্যন্ত অন্তত ২৮৬ জন নিহত হয়েছে বলে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সের এক হিসাবে বলা হয়েছে।

মিয়ানমারে অভ্যুত্থান ও সেনাবাহিনীর দমনপীড়নের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র দেশটির সামরিক বাহিনী নিয়ন্ত্রিত দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়ার এক নোটিসে বলা হয়েছে, নিষেধাজ্ঞা জারি হওয়ায় যুক্তরাষ্ট্রে মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস পাবলিক কোম্পানি লিমিটেড (এমইএইচএল) ও মিয়ানমার ইকোনমিক করপোরেশন লিমিটেডের (এমইসি) কোনা সম্পদ থাকলে তা জব্দ হবে।

মার্কিন নিষেধাজ্ঞা বিষয়ে তাৎক্ষণিকভাবে এই দুই প্রতিষ্ঠানের মুখপাত্রদের কোনো মন্তব্য পাওয়া যায়নি, জানিয়েছে রয়টার্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status