|
ঈদগড়ে সৃজন স্কলারশিপের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৩২ শিক্ষার্থীাও
আজিজুর রহমান রাজু
|
|
![]() ঈদগড়ে সৃজন স্কলারশিপের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৩২ শিক্ষার্থীাও বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসার তিনটি ভবনের ১২টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি ক্যাটাগরিতে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১৪৭ জন ছাত্র এবং ৩৮৫ জন ছাত্রী ছিলেন। গত ১০ জুন থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রমে মোট ৫৬৭ জন শিক্ষার্থী ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫৩২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যে রয়েছে ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসা, বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসা, কাগজিখোলা ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা, বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, ঈদগড় পানিস্যাঘোনা জামালিয়া বালিকা মাদ্রাসা এবং দারুল ইহসান জুনিয়র দাখিল মাদ্রাসা। বৃত্তি পরীক্ষায় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মো. হামিদুল ইসলাম (এমএ)। হল সুপার ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ নজিবুল হক (বিএসসি)। কেন্দ্র সচিব ছিলেন, প্রতিষ্ঠাতা অ্যাডমিন জাহিদুল ইসলাম এবং প্রশাসনিক দায়িত্বে অ্যাডমিন মোহাম্মদ শহিদুল ইসলাম সাঈয়েদ। এসময় সংগঠনের সিনিয়র সদস্য ও শিক্ষিকাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।পরীক্ষা চলাকালে তারা সততা, শৃঙ্খলা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে থেকে জানানো হয়,সৃজন স্কলারশিপ-২০২৬’-এর ফলাফল প্রকাশের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হবে। এসময় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন শিক্ষার্থীকে ল্যাপটপ পুরস্কার প্রদান করা হবে। জানাযা, সৃজনের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প এবং সামাজিক-মানবিক কার্যক্রম সংগঠনের নিজস্ব তহবিল, প্রবাসী সদস্য, এলাকার শিক্ষানুরাগী এবং বিভিন্ন সামাজিক ও মানবিক ব্যক্তির সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। সৃজন স্কলারশিপ-২০২৬-এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক, শিক্ষক ও অভিভাবকরা। সৃজনের পরিচালনা পর্ষদ ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক-মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে সর্বমহলের সহযোগিতা, আন্তরিকতা ও উৎসাহ কামনা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে ঠিক কী হচ্ছে?
যশোর কোতোয়ালী মডেল থানার উন্নয়নকাজ: মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপনের কথা জানাল পুলিশ
ঈদগড়ে সৃজন স্কলারশিপের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৩২ শিক্ষার্থীাও
চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
