ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ২৭ লাখ ৬৭ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 11:45 AM

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ২৭ লাখ ৬৭ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ২৭ লাখ ৬৭ হাজার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৫৬২ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৬৭ হাজার ৩৪৬ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ১৭ লাখ ২১ হাজার ৭৮৮ জন।

শুক্রবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি সাত লাখ ৭৪ হাজার ৩৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৯ হাজার ৭৪৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ২০৯ জন।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৩ হাজার ৭২৬ জনের। তবে ১ কোটি ৭ লাখ ৭২ হাজার ৫৪৯ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৮২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬০ হাজার ৯৮৩ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১২ লাখ ৬২ হাজার ৫০৩ জন।

এদিকে রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৯২ হাজার ৬৯২ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৬ হাজার ৬১২ জন। এরই মধ্যে ৪১ লাখ ৯ হাজার ২৮১ জন সুস্থ হয়েছেন।  

ফ্রান্সে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪ লাখ ২৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা গেছেন  ৯৩ হাজার ৩৭৮ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬০৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status