ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
স্বাধীন কোন দলের সেটা দেখার বিষয় নয়: পুলিশ সুপার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 March, 2021, 2:21 PM

স্বাধীন কোন দলের সেটা দেখার বিষয় নয়: পুলিশ সুপার

স্বাধীন কোন দলের সেটা দেখার বিষয় নয়: পুলিশ সুপার

স্বাধীন কোন দলের সদস্য ছিলো, কোন দলের নেতা ছিলো সেটা দেখার বিষয় নয়, স্বাধীন অপরাধী সেটাই মূল্য বিষয় বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জেলার শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় রোববার (২১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

মো. মিজানুর রহমান বলেন, নোয়াগাঁও গ্রামের সঙ্গে বিভিন্ন বিষয়ে স্বাধীন মিয়ার বিরোধ ছিলো। পুলিশ এসব তদন্ত করছে। কে দোষী, কে নির্দোষ সেটা তদন্ত করলেই বেরিয়ে আসবে।

তিনি বলেন, বুধবার (১৭ মার্চ) সকালে ৪-৫টা গ্রামের মানুষ নোয়াগাঁও গ্রামে অবস্থান করছিল, তবে কতোজন লোক সেখানে ছিলো, সেটা বলা সম্ভব নয়। তবে একটা মেসেজ দিতে পারি অকারণে কাউকে হয়রানি করা হবে না। পুলিশ জনগণের বন্ধু, কে ওই ঘটনা ঘটিয়েছে, কারা জড়িত ছিলো তা দ্রুত তদন্ত করে জানানো হবে।

পুলিশ সুপার বলেন, স্বাধীন কোন দলের সদস্য ছিলো, কোন দলের নেতা ছিলো সেটা দেখার বিষয় নয়, স্বাধীন অপরাধী সেটাই মূল্য বিষয়।

তিনি বলেন, যেদিন ওই ঘটনাটি ঘটে সেদিন জাতির পিতার জন্মদিন ছিলো, আমরা সেই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম, যেই সময় ওই ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমি আর জেলা প্রশাসক সেখানে গিয়ে গ্রামের সকলের সঙ্গে কথা বলছি। তাদের বলেছি আর আতঙ্ক থাকার দরকার নেই। যতোদিন তাদের আতঙ্ক দূর না হচ্ছে পুলিশ সেখানেই থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status