ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
যে রেকর্ড শুধুই আলিম দারের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 1:28 PM

যে রেকর্ড শুধুই আলিম দারের

যে রেকর্ড শুধুই আলিম দারের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় মাইলফলক গড়েছেন পাকিস্তানের আলিম দার। ক্রিকেট ইতিহাসের প্রথম আম্পায়ার হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করলেন তিনি।  

শুক্রবার আফগানিস্তান-জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার সঙ্গে সঙ্গে অনন্য কীর্তিটি গড়েন এ পাকিস্তানি আম্পায়ার।

এদিন ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড নিজের করে নেন আলিম দার।  পাশাপাশি আরেকটি অনন্য কীর্তিও গড়লেন তিনি।

টি-টোয়েন্টিতে স্বদেশি আম্পায়ার আহসান রাজার ৫২ ম্যাচ পরিচালনার রেকর্ডকে ছাড়িয়ে যান আলিম দার।

১৩৬ টেস্ট, ২১১ ওয়ানডের সঙ্গে ৫৩ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করে দার এখন তিন সংস্করণেই সবার ওপরে।  

এই পরিক্রমায় টেস্ট ফরম্যাটে আলিম দারের পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক আম্পায়ার স্টিভ বাকনার। ১২৮ টেস্ট পরিচালনা করেছেন তিনি।

তিন সংস্করণে মিলিয়ে বাকনারের অবস্থান তৃতীয়তে। তার ম্যাচ সংখ্যা ৩০৯। ৩৩১ ম্যাচ নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন।

আর ওয়ানডেতে আলিম দারের পর রয়েছেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন।  তার ম্যাচ পরিচালনার সংখ্যা ২০৯।

শনিবারের ম্যাচের পর অসাধারণ এই কীর্তি গড়া দার আইসিসির মাধ্যমে ভিডিওবার্তায় নিজের অনুভূতি জানিয়েছেন।

দার বলেন, আমি এই অর্জনকে আমার বাবা-মা ও পরিবারের সদস্যদের উৎসর্গ করতে চাই। আইসিসি, পিসিবি, আমার ক্লাব পি অ্যান্ড টি জিমখানা এবং আমার মেন্টর আজহার জাইদিকে ধন্যবাদ জানাতে চাই।

২০০০ সালে গুজরানওয়ালাতে পাকিস্তান-শ্রীলংকার ওয়ানডে দিয়ে প্রথম আম্পায়ার ক্যারিয়ারের যাত্রা শুরু হয় আলিম দারের।  ওই ম্যাচের তিন বছর পর ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে হয় আম্পায়ার হিসেবে টেস্ট অভিষেক।  এর পর ২০০৯ সালে দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটে।

১২ বছরের খেলোয়াড়ি জীবনে ১৭টি প্রথম শ্রেণি ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন দার। এর পর আম্পায়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।  

তথ্যসূত্র: ক্রিকইনফো, আইসিসি
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status