ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
অভিনেত্রীর অন্তর্বাস খুলতে বাধ্য করেছিলেন পরিচালক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 March, 2021, 9:48 PM

অভিনেত্রীর অন্তর্বাস খুলতে বাধ্য করেছিলেন পরিচালক!

অভিনেত্রীর অন্তর্বাস খুলতে বাধ্য করেছিলেন পরিচালক!

শ্যারন স্টোন, জনপ্রিয় হলিউড অভিনেত্রী। ১৯৯২ সালের ‘ব্যাসিক ইন্সটিংক্ট’ সিনেমায় তার ক্রস-লেগ তথা পায়ের ওপর পা তোলা দৃশ্যটা এখনো দর্শকের মনে দাগ কেটে আছে। দৃশ্যটি ধারণ করার জন্য তাকে অন্তর্বাস খুলতে বলায় একজন অভিনেত্রী হয়েও পরিচালককে থাপ্পড় মেরেছিলেন শ্যারন স্টোন। যদিও প্রাসঙ্গিক বিবেচনায় সত্যিই তাকে অন্তর্বাস খুলতে হয়েছিলো। আর তার পুরস্কার হিসেবে এ দৃশ্যটিই সিনেমাটির জন্য আইকনিক হয়ে উঠেছিলো।

শ্যারন স্টোনের আত্মজীবনী চলতি মাসেই মুক্তি পেতে চলেছে। নাম ‘দ্য বিউটি অব লিভিং টোয়াইস’। সেখানেই জীবনের এমন অজানা ঘটনা প্রকাশ করছেন ‘ব্যাসিক ইন্সটিংক্ট’খ্যাত অভিনেত্রী।

প্রাত তিন দশক পর গোপন কথাটি আর গোপন রাখলেন না শ্যারন স্টোন। তিনি জানান, এটা ছিলো ভয়াবহ অভিজ্ঞতা। তার ব্যক্তিগত অঙ্গ ক্যামেরায় ধরা পড়েছিলো কিনা তা তার জানা ছিলো না। তার প্রতিনিধি ও আইনজ্ঞদের সঙ্গে নিয়ে একটা ঘরে সিনেমাটি দেখে নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি স্বস্তিতে ছিলেন না।

আত্মজীবনীতে শ্যারন লিখেছেন, ওটাই ছিলো আমার গোপনাঙ্গের প্রথম শট। আমাকে বলা হয়েছিলো, ‘আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আপনার অন্তর্বাস খুলে ফেলুন। কারণ, সাদা রঙে ক্যামেরার আলো প্রতিফলিত হচ্ছে। তাই বোঝা যাচ্ছে যে, আপনি অন্তর্বাস পরে আছেন’।

এরপর শ্যারন বলেন, হ্যাঁ, এ বিষয়ে অনেক দৃষ্টিকোণ থেকেই কথা বলা যায়। কিন্তু যেহেতু আমি একজন নারী, সুতরাং আমার বিষয়ে আমার সিদ্ধান্তই আসল কথা।

পরিচালক এই নির্দেশনা দেওয়ার পরপরই তাকে চড় মেরেছিলেন শ্যারন স্টোন। সঙ্গেসঙ্গেই নিজের আইনজ্ঞকে ডেকে পাঠান তিনি। আত্মজীবনীতে তিনি জানান, এরপর নির্মাতা পলকে তিনি বলেন তার জন্য বিকল্প কোনো অপশন আছে কিনা। নিশ্চিতভাবেই তিনি উত্তর দেন, আর কোনো বিকল্প উপায় নেই।

শ্যারন বলেন, আমি একজন অভিনেত্রী মাত্র, একজন নারী। আমার আর কী বিকল্প থাকতে পারে? কিন্তু আমার বিকল্প ভাবার সুযোগ ছিলো। আমি বহু চিন্তা-ভাবনা করে সিনেমায় দৃশ্যটা রাখার সিদ্ধান্ত নিলাম। কেন? কারণ এটা সিনেমাটির জন্য সঠিক ছিলো, আর চরিত্রটার জন্যও প্রয়োজন ছিলো। আর সর্বোপরি, আমি এটা করেছিলাম।

বাকিটা তো দর্শকরাই জানেন। স্মরণীয় হয়ে থাকলো দৃশ্যটা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status