ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
মেয়েকে আমাদেরও দারুণ পছন্দ হয়েছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 March, 2021, 3:18 PM

মেয়েকে আমাদেরও দারুণ পছন্দ হয়েছে

মেয়েকে আমাদেরও দারুণ পছন্দ হয়েছে

এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সুখের সংসার। এবার সেই সংসারে যোগ হচ্ছে নতুন অতিথি। বিয়ে করতে যাচ্ছেন তাদের একমাত্র ছেলে ফারদিন এহসান। হবু বউয়ের নাম আয়েশা। কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন। পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই।

ছেলের বিয়ে প্রসঙ্গে মৌসুমী জানান, আগামী ৫ এপ্রিল ঢাকার একটি পাঁচতারা হোটেলে বর-কনের গায়েহলুদ। ৯ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। ছেলের বিয়ে নিয়ে এখন ভীষণ ব্যস্ত তারা।

মৌসুমীর ভাষ্য, ‘আমাদের ছেলে বড় হচ্ছে। তার জীবন গুছিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। ছেলের ভালো লাগার মতো একটা মেয়েকে বউ হিসেবে পেলে, মা হিসেবে নিজেরও তা ভালো লাগবে। শুধু ফারদিনের-ই নয়, মেয়েকে আমাদেরও দারুণ পছন্দ হয়েছে। ওরা দুজন যেন ভালো থাকে, মা-বাবা হিসেবে আমাদের সেই চেষ্টাই থাকবে।’
বাবা-মায়ের সঙ্গে ছেলে ফারদিন এহসান।

আয়েশা কানাডায় থাকেন। কয়েক মাসে আগে ফারদিনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব, তারপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দু’জন। এরপর পারিবারিক আলোচনার মাধ্যমে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।

মৌসুমী বলেন, ‘গায়েহলুদ ও বিবাহোত্তর সংবর্ধনার মাঝামাঝি সময়ে ফারদিন ও আয়েশার আকদ সম্পন্ন হবে।’

এদিকে, সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন ইতিমধ্যেই পরিচালনায় নাম লেখিয়েছেন। নির্মাণ করেছেন ‘ডেস্টিনেশন’ শিরোনামে একটি টেলিছবি। তাছাড়া বেশ ক’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status