ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোদির আগমনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রজোটের বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 March, 2021, 9:10 PM

মোদির আগমনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রজোটের বিক্ষোভ

মোদির আগমনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রজোটের বিক্ষোভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

শুক্রবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের হয়ে নীলক্ষেত- কাটাবন হয়ে শাহবাগ দিয়ে প্রেসক্লাবের দিকে যায়।

এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে শুক্রবার (১৯ মার্চ) বিকেল ৩ টায় মোদিবিরোধী সমাবেশের ঘোষণা দেন বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। তবে দুপুর থেকেই সেখানে ছাত্রলীগের অবস্থানের কারণে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে বাধ্য হন।

বিক্ষোভ সমাবেশে তারা ‘সারা বাংলা কারাগার’, ‘গুজরাটের কসাই, গুজরাটে ফিরে যা’, ‘গো ব্যাক মোদি, গো ব্যাক ইন্ডিয়া’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status