ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
উত্তাল মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 March, 2021, 9:32 PM

উত্তাল মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক

উত্তাল মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মিয়ানমারে এবার বিবিসির এক সাংবাদিককে আটক করা হয়েছে। বিবিসির বার্মিজ বিভাগের রিপোর্টার অং থুরা রাজধানী নেপিডতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে যখন কাজ করছিলেন, তখন সেখান থেকে তাকে সাধারণ পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।  

সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে এ পর্যন্ত প্রায় ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অং সান সুচি সহ মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতারাও আটক রয়েছেন।

বিবিসি এক বিবৃতিতে বলেছে, অং থুরার ব্যাপারে তারা উদ্বিগ্ন এবং তিনি কোথায় আছেন তা জানতে সাহায্য করার জন্য বার্মিজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে শুক্রবারের সর্বশেষ বিক্ষোভে আরও অন্তত ৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিবিসির অং থুরা ছাড়াও স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিমার একজন সাংবাদিক থান টিকে অংকে ধরে নিয়ে যাওয়া হয়। এমাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে বার্মিজ কর্তৃপক্ষ।

বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যান, তারা এসেছিলেন দুপুরবেলা একটি অচিহ্নিত গাড়িতে। তারা অং থুরাকে দেখতে চান বলে জানান। এর পর থেকে বিবিসি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এক বিবৃতিতে বিবিসি বলেছে, মিয়ানমারে সব কর্মীর নিরাপত্তার বিষয়টি বিবিসি বেশ গুরুত্বের সঙ্গে দেখে এবং অং থুরাকে খুঁজে পেতে আমরা সবরকম চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি তার অবস্থান জানতে সহায়তা করতে এবং তিনি যে নিরাপদ আছেন তা নিশ্চিত করতে। অং থুরা বিবিসির একজন সাংবাদিক এবং নেপিডতে বিভিন্ন ঘটনাবলীর সংবাদ সংগ্রহের বহুদিনের অভিজ্ঞতা তার রয়েছে।

ইয়াংগন থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, সেখানে বহু মানুষ সহিংসতা থেকে বাঁচতে শহর ছেড়ে পালাচ্ছে এবং রাস্তায় অনেক যানজট। বিক্ষোভকারীরা রাস্তায় যেসব ব্যারিকেড দিয়েছে, সেগুলো সরাতে পুলিশ লোকজনকে বাধ্য করছে।

অভ্যুত্থানের পর এ পর্যন্ত সহিংসতায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে 'এসিস্ট্যান্স ফর পলিটিক্যাল প্রিজনার্স একটিভিস্ট গ্রুপ" বলে একটি সংগঠন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status