ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেমের টানে ভারতে কিশোরী, বৈঠক শেষে ফেরত
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 March, 2021, 12:09 PM
সর্বশেষ আপডেট: Friday, 19 March, 2021, 12:25 PM

প্রেমের টানে ভারতে কিশোরী, বৈঠক শেষে ফেরত

প্রেমের টানে ভারতে কিশোরী, বৈঠক শেষে ফেরত

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় প্রেমের টানে ভারতে যাওয়া সময় এক কিশোরীকে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে মেয়েটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে তার পারিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর ৩৫ এর রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মুনতাসির বলেন, ওই কিশোরীর সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার বিকেলে মেয়েটি প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। পরে আক্তার হোসেনকে খুঁজতে থাকে। এ সময় সন্দেহজনক আচরণে বিএসএফ তাকে আটক করে।

বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়। বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন। বিএসএফ’র পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status