ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শহিদ মিনারে মওদুদের মরদেহ, সর্বস্তরের জনতার শ্রদ্ধা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 March, 2021, 12:06 PM

শহিদ মিনারে মওদুদের মরদেহ, সর্বস্তরের জনতার শ্রদ্ধা

শহিদ মিনারে মওদুদের মরদেহ, সর্বস্তরের জনতার শ্রদ্ধা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ১২ মিনিটে তার মরদেহ নেওয়ার পর সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মওদুদ আহমদের মরদেহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে। সেখানে তার দ্বিতীয় জানাজা হবে।  

তিনি আরও বলেন, দুপুরের দিকে হেলিকপ্টারে করে মরদেহ নোয়াখালীতে নেওয়া হবে। কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা হবে। বিকালে বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার চতুর্থ জানাজা হবে।

এর পর কোম্পানীগঞ্জে মওদুদের বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ দেশে এসে পৌঁছায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status