ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন উত্তর কোরিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 March, 2021, 12:26 PM

মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন উত্তর কোরিয়ার

মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন উত্তর কোরিয়ার

অর্থ পাচারের দায়ে উত্তর কোরিয়ার এক নাগরিককে আমেরিকার হাতে তুলে দিয়েছে মালয়েশিয়া। তাই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া।

নির্দেশ ছিল মালয়েশিয়ার আদালতের। বেআইনি অর্থ পাচারের দায়ে উত্তর কোরিয়ার এক নাগরিককে আমেরিকার হাতে তুলে দেয়া হবে। সরকারি মিডিয়া জানিয়েছে, এই রায়কে 'অবাস্তব, বানানো, চক্রান্ত' বলে অভিহিত করে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কই ছিন্ন করে দিয়েছে উত্তর কোরিয়া।


উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে সরকারি মিডিয়া বলেছে, এটা পুরোপুরি ওয়াশিংটনের চক্রান্ত। আমেরিকাই হলো তাদের রাষ্ট্রের শত্রু। মালয়েশিয়া এক বিশাল শত্রুতাপূর্ণ কাজ করেছে। উত্তর কোরিয়ার ওই নাগরিক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে ঠিক পথে ব্যবসা করছিলেন। মালয়েশিয়ার সিদ্ধান্তের জন্য তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন।

উত্তর কোরিয়ার দাবি, আমেরিকাকেও এর জন্য উচিত মূল্য দিতে হবে। মালয়েশিয়া অবশ্য এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

মালয়েশিয়ার শীর্ষ আদালত এর আগে জানিয়েছিল, উত্তর কোরিয়ার নাগরিক মুন চল মিয়ং-য়ের বিরুদ্ধে অভিযোগের পিছনে কোনো রাজনীতি নেই। তাকে আমেরিকার হাতে তুলে দেয়া যেতে পারে। মালয়েশিয়ার সরকার আগেই আমেরিকার অনুরোধ মেনে মুনকে ওয়াশিংটনের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মুন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান।

এই ঘটনাটা এমন এক সময়ে ঘটেছে, যখন পরমাণু অস্ত্র নিয়ে আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে বিরোধ চরমে উঠেছে। আমেরিকা চাইছে, উত্তর কোরিয়া যেন পরমাণু অস্ত্র না বানায়, এই বিষয়ে তাদের পরিকল্পনা বাতিল করে। এই নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, বাইডেন প্রশাসন এ বার উত্তর কোরিয়া নীতির পর্যালোচনা করবে। শরিকদের সঙ্গেও এনিয়ে কথা বলা হবে। সূত্র: ডয়েচে ভেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status