ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘১৫ বছর বয়সে প্রথম ধর্ষণের শিকার হয়েছি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 March, 2021, 5:19 PM

‘১৫ বছর বয়সে প্রথম ধর্ষণের শিকার হয়েছি’

‘১৫ বছর বয়সে প্রথম ধর্ষণের শিকার হয়েছি’

মার্কিন সঙ্গীতশিল্পী ডেমি লোভাটো জানিয়েছেন, ডিজনি চ্যানেলের হয়ে কাজ করার সময় পরিচিত একজন তাকে প্রথম ধর্ষণ করেছিল। তখন তার বয়স ছিল ১৫ বছর।

ওই ঘটনার পরও প্রায় প্রতিদিন ওই ধর্ষণকারীর মুখোমুখি হতে হলেও ডেমি অবশ্য অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।

এসএক্সএসডব্লিউ সঙ্গীত উৎসবে ‘ডেমি লোভিটা: ড্যান্সিং উইথ দ্য ডেভিল' তথ্যচিত্রের একটি অংশে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মঙ্গলবার ইউটিউবে ওই তথ্যচিত্রের প্রিমিয়ার শো হয়। এতে ধর্ষণের ঘটনার পাশাপাশি মাকদাসক্ত থাকাকালীন নিজের জীবনের নানা দুর্দশার কথা তুলে ধরেন ডেমি।

এছাড়া ২০১৮ সালে আরেকবার ধর্ষণের শিকার হন উল্লেখ করে লোভাটো জানান, এক রাতে অতিরিক্ত মাদক সেবনের পর দুর্বল অবস্থার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে এক মাদক কারবারি। পরে তাকে মৃত ভেবে ফেলে যায়।

সেই ঘটনার পর তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন।

তবে মাদকের অতিরিক্ত ডোজের কারণে এক মাসের মধ্যে ডেমি ধর্ষণের ঘটনা বুঝতে পারেননি।

লোভাটো আরও জানান, দ্বিতীয়বার ধর্ষণের শিকার হওয়ার পর তার কৈশোরে প্রথম ধর্ষণের শিকার হওয়ার কথা মনে পড়ে। সেই ঘটনায় দীর্ঘদিন ট্রমায় ছিলেন ডেমি। দ্বিতীয়বার ধর্ষণের শিকার হওয়ার পরও তিনি ট্রমার মধ্যে পড়ে যান।

তথ্যচিত্রে নিজের সেই ট্রমার কথা বলতে গিয়ে বারবারই আবেগপ্রবণ হয়ে পড়েন ডেমি। তার মতে, এ ধনের ঘটনা সবারই প্রকাশ্যে আনা উচিত। সূত্র: বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status