ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ে করে উধাও অভিনেত্রী, বিপাকে নির্মাতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 March, 2021, 5:17 PM

বিয়ে করে উধাও অভিনেত্রী, বিপাকে নির্মাতা

বিয়ে করে উধাও অভিনেত্রী, বিপাকে নির্মাতা

হুট করে চলতি মাসের ১২ তারিখ বিয়ের পিঁড়িতে বসেন লাক্স তারকা মিম মানতাসা। পাত্র পেশায় একজন শিক্ষক। দুই পরিবারের উপস্থিতিতে রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর থেকেই মুঠোফোনে পাওয়া যাচ্ছে না এই অভিনেত্রীকে। আর এ কারণে বিপাকে পড়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

তিনি জানান, আজ বৃহস্পতিবার থেকে ‘১০০ তে একশো’ নাটকের শুটিং অংশ নেওয়ার কথা ছিল মিমের। পুবাইলের একটি শুটিং বাড়িতে শুটিংয়ের জন্য ৪ দিনের শিডিউলও নিয়েছিলেন তিনি। সবকিছু প্রস্তুত থাকলেও মিমের খোঁজ-খবর না পাওয়ায় বিপাকে পড়েছেন এই নির্মাতা।

নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘শিডিউল নিয়ে কথা বলার জন্য গত পাঁচদিন ধরে তাকে ফোন করছি। কিন্তু তিনি ফোন ধরেননি। আজ থেকে তিনি আমার নাটকের শুটিং করার কথা। আমার শুটিং টিমও মিমকে না পেয়ে তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।’

এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে মিমের পরিবর্তে অন্য কাউকে কাস্ট করার কথাও ভাবছেন এই নির্মাতা।  

এদিকে, বিষয়টি নিয়ে মিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেরার মুকুট অর্জন করেন। এরপর বিভিন্ন সময় নাটক ও টেলিফিল্মে দেখা গেছে তাকে। তবে গেল কয়েক বছর ধরে অভিনয়ে খুব একটা নিয়মিত নন এই লাক্স তারকা।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status