ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাটেন্ডা টাইবু!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 March, 2021, 11:35 AM

কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাটেন্ডা টাইবু!
খুবই অল্প বয়সে নিজের ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু। দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে অনেকবার হেসেছে টাইবুর ব্যাট। টেস্টে তার সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংসটিও বাংলাদেশের বিপক্ষে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই টাইবু বাংলাদেশে আসতে পারেন কোচ হিসেবে।

বিকেএসপিতে একজন বিদেশি ক্রিকেট কোচ নিয়োগ দেওয়ার উদ্যোগ ছিল আগে থেকেই। আলোচনা ফলপ্রসূ হলে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

খেলোয়াড় হিসেবে টাইবুর ক্যারিয়ার খুব বেশি লম্বা নয়। ধর্মীয় কাজে মনোযোগ দিতে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে খেলেছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেও।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status