ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
গরুর দাম ৩ কোটি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 March, 2021, 12:51 PM

গরুর দাম ৩ কোটি

গরুর দাম ৩ কোটি

ব্রিটেনে সম্প্রতি একটি গরু নিলামে বিক্রি হয়েছে ৩ লাখ ৬০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি টাকারও বেশি)। নামের জোরেই এত দামে বিক্রি হয় গরুটি।

গরুটির নাম পস স্পাইস, যার বয়স মাত্র চার মাস। দামের নিরিখে ইতোমধ্যে এই গরু বিশ্বরেকর্ড গড়েছে। এত দামে আগে কখনো কোনো গরু বিক্রির নজির নেই। এই গরুর মালিক ভিক্টোরিয়া বেকহ্যামের এক ভক্তের, যার নাম ক্রিস্টাইন উইলিয়ামস।

জানা যায়, সব কিছুর মূলে গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম। তিনি ক্যারিয়ারের প্রথমে ‘স্পাইস গার্লস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় এই ব্যান্ডের হয়েই গান গাইতেন। এতে পরিচিত ছিলেন ‘পস স্পাইস’ হিসেবে। সে কারণেই গরুর এই নাম। এই গরুর মায়ের নাম ছিল ‘জিঞ্জার স্পাইস’। ওই ব্যান্ডের অন্য এক গায়িকার নাম।

উল্লেখ্য, ভক্ত ক্রিস্টাইন ১৯৮৯ সালে এই খামার তৈরি করেন। এই খামার থেকে প্রতিবছর গরু নিলাম হয়। এ বছরও নিলাম ডাকা হয়। তবে এত দাম ওঠায় মালিক নিজেই চমকে যান। ম্যাঞ্চেস্টার ও ক্যামব্রিয়ার কয়েকজন পশু কারবারি যৌথ উদ্যোগে কেনেন এই গরু। কিন্তু এত দাম দিয়ে গরু কিনে কী করতে চান তারা, তা জানা যায়নি।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status