ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রিজন ভ্যান থেকে পালালেন আসামি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 March, 2021, 11:54 AM

প্রিজন ভ্যান থেকে পালালেন আসামি!

প্রিজন ভ্যান থেকে পালালেন আসামি!

কোর্টে হাজিরা দিতে এসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে সুকৌশলে পালিয়ে যান হারুন অর রশীদ নামে এক আসামি। তবে শেষ রক্ষা হয়নি। পালানোর ৮ দিন পর গোয়েন্দা পুলিশ তাকে গাজীপুরের একটি বনের ভেতর থেকে গ্রেফতার করে।

মাত্র কয়েক সেকেন্ডে হাতকড়া খুলে ফেলতে পারেন হারুন অর রশীদ সুমন। ২৩ ফেব্রুয়ারি ডাকাতি মামলার হাজিরা দিতে তাকে নিয়ে আসা হয় সিএমএম কোর্টে। কোর্টে আনার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী হাতকড়া লাগানোর সময় সুকৌশলে হাতটি বাকা করে হ্যান্ডকাফ লুস করে রাখেন। প্রিজন ভ্যান থেকে কারাগারে নেয়ার সময় হাতকড়া খুলে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। পালিয়ে গিয়ে সুমন গাজীপুরের কালিয়াকৈরের গহিন বনের একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন। সেখানে কাটে ৭ দিন। পুলিশ তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে তার অবস্থান জানতে সক্ষম হয়। আবারও হাতকড়া পড়ে সুমনের হাতে।

জিজ্ঞাসাবাদে আসামি জানান, প্রিজন ভ্যান থেকে পালানোর পরিকল্পনা হয় জেলে বসেই।

আসামি হারুণ অর রশীদ বলেন, ‘জেলখানায় খুব কষ্ট হতো। জেলখানায় বসে একটা প্ল্যানিং করি কেমনে পালানো যায়। সে পরিকল্পনা অনুযায়ী কোর্টে হাজিরার অপেক্ষায় ছিলাম। আমার একটা ডাকাতি মামলায় কোর্টে হাজিরা পড়ে। ওই দিনই চিন্তা করি, যা আছে কপালে ভাইগা যামু।’

পুলিশ বলছে, প্রিজন ভ্যান থেকে পালানো সুমনের একটি গ্যাংয়ের তথ্য পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার রাজীব আল মাসুদ বলেন, হারুন অর রশীদের বিরুদ্ধে আমরা ৮টি মামলা পেয়েছি। তার মধ্যে খুন, দস্যুতা, মাদক মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা পেয়েছি। সে গ্রেফতার হয়েছে একটি ডাকাতি মামলায়। আমরা তার গ্যাংয়ের তথ্যও পেয়েছি। এর আগেও একবার ভ্যান থেকে পালানোর পরিকল্পনা করেন আসামি সুমন। বাড়ানো হয়েছে নজরদারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status