ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইভটিজিংয়ের দায়ে ডিসি অফিসের সহকারীর কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 11:27 AM

ইভটিজিংয়ের দায়ে ডিসি অফিসের সহকারীর কারাদণ্ড

ইভটিজিংয়ের দায়ে ডিসি অফিসের সহকারীর কারাদণ্ড

টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর আদালত এ দণ্ড দেন।।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।

জেলা প্রশাসন সূত্র জানান, রেজাউল করিম কোয়াটারে থাকেন। তার পাশের কোয়াটারে থাকা এক নারীকে ইভটিজিং করে আসতেন। বিষয়টি ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ে অবগত করেন।

তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করলে তিনি ইভটিজিংয়ের কথা স্বীকার করেন। পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হবে বলেও জানান জেলা প্রশাসক মো. আতাউল গনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status