ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন তিন নেতা
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 March, 2021, 1:59 PM

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন তিন নেতা

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন তিন নেতা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের তিন নেতা। গতকাল রবিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তাঁরা দেখা করেন।

তাঁরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্যসচিব আব্দুস সালাম।

জানা গেছে, আজ সোমবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিষয়ে আলোচনা করেছেন ওই তিন নেতা।

প্রসংগত, গত বছরের ২৫ মার্চ থেকে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত করে তাঁকে মুক্তি দেওয়ার পর থেকে তিনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন। প্রথম দফার পর পরিবারের আবেদনে আরো ছয় মাস সাজা মওকুফ করা হয়, যার মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হওয়ার কথা।

গুলশানের বাসায় খালেদা জিয়ার ভাই-বোন ও তাঁদের পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না। দলের পক্ষ থেকে খালেদা জিয়া ‘গৃহবন্দি’ বলে অভিযোগ করা হচ্ছে।


সম্পাদনায়: এম আলমগীর   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status