ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন কারিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 4:20 PM

দ্বিতীয় সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন কারিনা
দ্বিতীয় সন্তানকে নিয়ে বাড়িতে ফিরেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। গত রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি।

নিজ বাড়িতে ফেরার পথে পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়াননি কারিনা। হাসপাতাল থেকে বেরিয়ে সোজা উঠে পড়েন গাড়িতে। এসময় কারিনার সঙ্গে ছিলেন সাইফ আলি খান এবং তৈমুর আলি খান।

দ্বিতীয় সন্তানকে ক্যামেরার সামনে আনবেন না সাইফ-কারিনা। এমন কথা ছড়িয়ে পড়েছে বি-টাউনে। তার প্রমাণ পাওয়া গেল এবার। বেবি বাম্প নিয়ে পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়ালেও সন্তান নিয়ে দাঁড়াননি কারিনা। তবে নিজ বাড়িতে গিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সাইফ-কারিনা।

২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। ২০১৬ সালে প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। তার নাম তৈমুর আলি খান। তৈমুর সম্প্রতি চার বছরে পা দিয়েছে। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে ছোট্ট নবাব।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status