ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
গাছের ডাল দিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ২
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 4:16 PM

গাছের ডাল দিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ২

গাছের ডাল দিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ সদরে বিয়ের ১০ মাসের মাথায় যৌতুকের দাবিতে মিলি খাতুন (১৯) নামের এক গৃহবধূকে নিম গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই গৃহবধূর স্বামী জহুরুল ইসলাম(২৩), শ্বশুর খাইরুল ইসলাম, শাশুড়ি মনজিলা বেগম বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুরপালশা পুলপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় গৃহবধূর মা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দোগাছি গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী মিনিয়ারা খাতুন ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। মামলার পর গোয়েন্দা পুলিশসহ পুলিশের একাধিক দল অভিযান শুরু করে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী থেকে স্বামী ও শ্বশুরকে আটক করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে আদালতে তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হবে।

সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)মোজাফফর হোসেন এবং মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক(তদন্ত) কবির হোসেন বলেন, বিয়ের পর থেকেই নিহত গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতনের বিষয়টি প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পূর্ণ তদন্ত চলছে। এছাড়া ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status