ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 10:44 AM

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল। আর মালবাহী ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদনায়: মোহনা আজিজ    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status