ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় চালানে এলো ২০ লাখ ডোজ টিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 10:17 AM

দ্বিতীয় চালানে এলো ২০ লাখ ডোজ টিকা

দ্বিতীয় চালানে এলো ২০ লাখ ডোজ টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে আরো ২০ লাখ করোনার টিকা দেশে আসলো।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২২ মিনিটে টিকাবাহী স্পাইস জেটের এসজি-৬৩ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাত ১১টা ১০ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশে অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকার রানওয়ে স্পর্শ করে। এ বিমানের কার্গোতে ২০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।

এর আগে টিকার তিন কোটি ডোজ কিনতে গত বছরের ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠানোর কথা।

ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা। যেটা পাওয়ার পর সরকার গত ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু করে।

২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়। এরপর ৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয় সারাদেশে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status