ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মাঝরাতে তামিমার ফেসবুক স্ট্যাটাস, জানা গেলো আসল ঘটনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 10:13 AM

মাঝরাতে তামিমার ফেসবুক স্ট্যাটাস, জানা গেলো আসল ঘটনা

মাঝরাতে তামিমার ফেসবুক স্ট্যাটাস, জানা গেলো আসল ঘটনা

তামিমা তাম্মি নামের এক নারীকে বিয়ে করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে ‘ব্যাড বয়’ খ্যাত নাসির হোসেন।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে গাঁটছড়া বাঁধেন নাসির-তামিমা। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কিন্তু এই বিয়ে নিয়ে তৈরি হয়েছে নতুন সমস্যা। নাসিরের স্ত্রী তামিমা তাম্মির এর আগেও বিয়ে হয়েছিল।

সেই স্বামীকে ডিভোর্স না দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। ফলে নাসির-তামিমার বিয়ে ইসলামি শরীয়ত মতে বৈধ হয়েছে কি-না সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে এ বিতর্কের মধ্যই ফের ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তামিমা তাম্মি।

তিনি লেখেন, 'প্রথম যেদিন নাসিরের সাথে আমার দেখা হয়-সেদিন নাসির আমাকে একটা গোলাপ দিয়েছিলো। আমি কিছুটা অবাক হয়েছিলাম।ফ্রেন্ডশিপে গোলাপ?

তারপর রাতে তার কাছে ফোন করে জানতে চাইলাম আমাকে গোলাপ কেনো দিয়েছিলে? আমাকে বললো সে নাকি আমাকে ভালোবেসে দিয়েছে-সে আমার হতে চায়।

অবাক হয়ে গেলাম তখন-যে ছেলের ৩০-৩২ গার্লফ্রেন্ড থাকার পরেও আমাকে ভালোবেসে আমার হতে চায়; ৩০-৩২টা মেয়েকে ছেড়ে আমাকে আপন করতে চায়।

সেই আমি একটা স্বামীকে ছাড়তে পারবো না তার জন্যে? আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারিনি। আমি আমার ভালোবাসাকে নিজের করে নিয়েছি।

স্বার্থপরের মতো তাকে দূরে ঠেলে দিতে পারিনি।তামিমা সুলতানা তাম্মি (নাসিরের স্ত্রী)।'

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status